২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএলের পরিবেশক সম্মেলন হয়ে গেল আরব আমিরাতে

“আরএফএল পরিবেশকদের বুর্জ খলিফা, ওয়াটার ফাউন্টেন, দুবাই ফ্রেম, ডেজার্ট সাফারিসহ দুবাইয়ের অন্যান্য আকর্ষণীয় স্থান ভ্রমণ করানো হয়।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 09:51 PM

Updated : 20 Aug 2022, 09:51 PM

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাতে।

সম্প্রতি দেশটির একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএফএল জানায়, অনুষ্ঠানে সারাদেশ থেকে রংপুর মেটালের গ্যাস স্টোভ, ওয়াটার পাম্প, কিচেন সিংক, এক্সপার্ট টুলসসহ বিভিন্ন পণ্য এবং রিগ্যাল ফার্নিচার ও বিজলী ক্যাবলসের পণ্য পরিবেশনের সঙ্গে যুক্ত শীর্ষ ৭০ পরিবেশক অংশ নেন।

“আরএফএল পরিবেশকদের বুর্জ খলিফা, ওয়াটার ফাউন্টেন, দুবাই ফ্রেম, ডেজার্ট সাফারিসহ দুবাইয়ের অন্যান্য আকর্ষণীয় স্থান ভ্রমণ করানো হয়।”

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিজলী ক্যাবলসের পরিচালক মনিরুজ্জামান, রিগ্যাল ফার্নিচারের প্রধান পরিচালন কর্মকর্তা শফিউল আলম খান, রংপুর মেটালের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, বিজলী ক্যাবলসের হেড অব মার্কেটিং রাকিব হোসেন।