২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেএসআরএমের উদ্যোগে সিলেট অঞ্চলে প্রকৌশলীদের মতবিনিময়

কেমন রড ব্যবহার করলে ভূমিধস ও ভূমিকম্প প্রবণ এলাকায় বহুতল ভবন নির্মাণ সম্ভব, তা নিয়ে ধারণা পাওয়া যায় এই সভায়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 09:26 PM

Updated : 05 Sep 2022, 09:26 PM

ভূমিকম্প প্রবণ হওয়ায় সিলেটে অবকাঠামো নির্মাণে ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ এসেছে সিলেট অঞ্চলের প্রকৌশলীদের এক মতবিনিময়ে।

সিলেটের একটি হোটেলে সম্প্রতি রড উৎপাদক প্রতিষ্ঠান কেএসআরএমের উদ্যোগে সিলেট অঞ্চলের প্রকৌশলীদের সঙ্গে এই মতবিনিময় সভা হয় বলে রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই মতবিনিময়ে বক্তারা বলেন, সিলেট অঞ্চল ভূ-প্রাকৃতিকভাবেই ভূমিকম্প প্রবণ এলাকা। তাই ঝুঁকির বিষয়টি মাথায় রেখে নির্মাণ কাজে প্রকৌশলীদের অধিক সতর্কতা অবলম্বন করতে হয় প্রতিনিয়ত। ভবন নির্মাণে মানসম্পন্ন নির্মাণ সামগ্রী, বিশেষ করে রড ব্যবহারের বিকল্প নেই।

কেমন মানের রড ব্যবহার করলে ভূমিধস ও ভূমিকম্প প্রবণ এলাকায় বহুতল ভবন নির্মাণ সম্ভব, সে বিষয়ে ধারণা পাওয়া যায় এই মতবিনিময় সভায়। বক্তারা কেএসআরএম রড তৈরিতে উন্নতমানের কাঁচামালের ব্যবহার, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা ও গ্রাহকদের আস্থার বিষয়ে আপোষহীন মনোভাবের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএসআরএমের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) প্রকৌশলী মো. আশফাকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ ও অধ্যাপক ড. জহির বিন আলম।

এছাড়া কেএসআরএমের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোজাম্মেল হক, উপব্যবস্থাপক (ব্যবসা উন্নয়ন) প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সিলেট অঞ্চলের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।