‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ পুরস্কার পেল আকিজ সিরামিকস
এবার মোট ৪০ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
সিরামিকস ক্যাটাগরিতে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ পুরস্কার পেয়েছে আকিজ সিরামিকস।
শনিবার ঢাকার এক হোটেলে লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা ‘সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডয়াইড’ এই স্বীকৃতি দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, পুরস্কারটি গ্রহণ করেন আকিজ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মেদ আশরাফুল হক ও হেড অব ব্র্যান্ড শাহজাদা ইয়াসির আরাফাত।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র এক্সিকিউটিভ অনুপ কুমার সাহা, আকিজ বোর্ড ও আকিজ টেবিলওয়্যারের মার্কেটিং ম্যানেজার শাহরিয়ার জামান এবং রোসা স্যানিটারিওয়্যার ও বাথওয়্যারের ব্র্যান্ড লিড গোলাম রাব্বানী।
