‘ওয়ার্ল্ড ব্রেড অ্যান্ড বান ডে’ উদযাপন আকিজ বেকার্সের
দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাউরুটি ও বান দিয়ে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ তৈরির সুযোগ পান দর্শনার্থীরা।
প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড ব্রেড অ্যান্ড বান ডে’ উদযাপন করেছে আকিজ বেকার্স লিমিটেডের ব্র্যান্ড ফাস্ট ব্রেড অ্যান্ড বান।
ঢাকার গুলশানে সুভাস্তু হেনা স্কাইলাইনের ‘দ্য গ্র্যান্ডিয়রে’ দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে পাউরুটি ও বান দিয়ে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ তৈরির সুযোগ পান দর্শনার্থীরা। বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে দর্শনার্থীরা নিজেদের পছন্দমতো স্যান্ডউইচ তৈরি করেন।
অতিথিদের সঙ্গে নিয়ে বড় আকারের একটি বান কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। অনুষ্ঠানে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
