২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মক্ষেত্রে ‘অগ্নি নিরাপত্তা নিশ্চিত করে’ অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে ‘প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এই পুরস্কার পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 08:09 PM

Updated : 23 Aug 2023, 08:09 PM

কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত ও ভূমিকম্প সংক্রান্ত প্রস্তুতি গ্রহণ করায় সুপার-সমকাল ‘আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড’ পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। 

ওয়ালটন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে ‘প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এই পুরস্কার পায়। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমানের কাছ থেকে পুরস্কার নেন কোম্পানির অতিরিক্ত এমডি এস এম শোয়েব হোসেন নোবেল ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম।