২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল প্রাণ-আরএফএলের দুই কোম্পানি

“এ পুরস্কার প্রাণ-আরএফএল গ্রুপকে উৎসাহিত করবে,” বলছেন গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল প্রাণ-আরএফএলের দুই কোম্পানি
প্রাণ ডেইরির তরফে পুরস্কার গ্রহণ করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 08:26 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী কোম্পানি প্রাণ ডেইরী লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় ক্যাটাগরিতে ২০টি কোম্পানিকে এ পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রাণ ডেইরি লিমিটেড ও ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। অনুষ্ঠানে প্রাণ ডেইরির তরফে পুরস্কার গ্রহণ করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।   

রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপে কর্মরত রয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষ। দেশের বিভিন্ন স্থানে প্রাণ-আরএফএল গ্রুপের ৩০টি কারখানা রয়েছে। তাছাড়া বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিশ্বের ১৪৫টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।” 

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রাণ-আরএফএল গ্রুপকে দেশের অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন তিনি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।