১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু সেতু: ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৯৩ লাখ টাকা

“স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদের ছুটির পর তা বেড়েছে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 12:51 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করছে এ পথে।  

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯০০ টাকা।  

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “ঈদের ছুটি শেষে উত্তরাঞ্চলের মানুষ ঢাকায় ফিরছে। এতে সেতুতে যানবাহনের চাপ রয়েছে। স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদের ছুটির পর তা বেড়েছে।

“রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৫ হাজার ৮৮৪ টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।

“আর সেতুর পশ্চিম প্রান্তে ১৯ হাজার ৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৬৫০ টাকা।” 

স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে বলে নির্বাহী প্রকৌশলী পাভেল জানান।