২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকে চিফ ডিজিটাল অফিসার হলেন মোকাররবীন মান্নান

চলতি মাসের শুরুতে তিনি এ পদে যোগ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 09:10 PM

Updated : 25 Apr 2024, 09:10 PM

চিফ ডিজিটাল অফিসার (সিডিও) হিসেবে মোকাররবীন মান্নানকে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক।

চলতি মাসের শুরু থেকে তিনি এ দায়িত্ব পেয়েছেন বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংকে যোগ দেওয়ার আগে মোকাররবীন মান্নান নগদ লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার এবং কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের ডিজিটাল ট্রান্সফরমেশন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

এর আগে এরিকসন-কেনিয়া, গ্রামীণফোন, রবি, বিকাশ ও উপায় এর মতো বিভিন্ন কোম্পানিতে সিডিও, সিটিও এবং অন্যান্য প্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এ নিয়োগ নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক তার ডিজিটাল রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে তার অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত। ব্র্যাক ব্যাংকে এই নতুন পদের সৃষ্টি আমাদের ডিজিটাল ভিশনের প্রতিফলন।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোকাররবীন মান্নান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ফ্রান্সের ইকোল ন্যরমাল সুপেরিয়র দি কাচান থেকে টেলিকমিউনিকেশনে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি)।