ঈশ্বরদীতে ফ্রেশ সিরামিকসের নতুন বিক্রয়কেন্দ্র
নতুন এই শোরুমে গ্রাহকরা ফ্রেশ সিরামিকসের সকল আকারের ও নকশার টাইলস পাবেন।
ব্যবসার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে পাবনার ঈশ্বরদী এলাকায় নতুন বিক্রয়কেন্দ্র খুলেছে ফ্রেশ সিরামিকস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রেশ সিরামিকস জানিয়েছে, গত ১৫ জানুয়ারি ঈশ্বরদীর কলেজ রোডে ‘মেসার্স নাহার ট্রেডার্স’-এ এই এক্সক্লুসিভ ডিলার শোরুমের উদ্বোধন করা হয়।
নতুন এই শোরুমে গ্রাহকরা ফ্রেশ সিরামিকসের সকল আকারের ও নকশার টাইলস পাবেন। ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহাক আলী মালিথা এ শোরুমের উদ্বোধন করেন।
ফ্রেশ সিরামিকসের সিওও একেএম জিয়াউল ইসলাম, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম, ম্যানেজার (সেলস) ওবাইদুল হক, ডেপুটি ম্যানেজার (সেলস) মনিশংকর বিশ্বাস, সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) মো. আল-আমিন, ‘মেসার্স নাহার ট্রেডার্স’-এর মালিক তৌফিক হাসান তমাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক ৪০,০০০ স্কয়ার মিটার টাইলস উৎপাদন সক্ষমতা নিয়ে ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ‘ফ্রেশ সিরামিকস'।
