২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

সম্প্রতি এনবিআরের কাছ থেকে এ স্বীকৃতি পায় ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 06:13 PM

Updated : 02 Jan 2023, 06:13 PM

ব্যাংকিং বিভাগে ২০২০-২০২১ করবর্ষে সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে এনবিআর এ স্বীকৃতি দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকের পক্ষে ট্যাক্স কার্ড গ্রহণ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান সাব্বির আহমেদ।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “আমরা বহু বছর ধরে ধারাবাহিকভাবে ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ করদাতাদের একজন। এই স্বীকৃতির মাধ্যমে করদাতাদের উৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমাদের আন্তরিক অভিনন্দন।”

দেশের উন্নতিতে অবদান রাখায় স্ট্যান্ডার্ড চার্টার্ড গত বছর ৩০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।