২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার সিংগা বাজারে ওয়ালটনের বিক্রয়কেন্দ্র

বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ওয়ালটনের এমন ১২০০ বিক্রয়কেন্দ্র রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 09:49 PM

Updated : 06 Jul 2023, 09:48 PM

পাবনা সদরে যাত্রা শুরু করল ওয়ালটন এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘ফয়সাল ইলেকট্রনিকস ওয়ার্ল্ড’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, সম্প্রতি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এমদাদুল হক সরকার, মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এর উদ্বোধন করেছেন।

এতে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমদাদুল হক সরকার বলেন, দেশব্যাপী ওয়ালটনের প্রায় ১২০০ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুমের মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য ও সেবা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এতে স্থানীয় ক্রেতারা সহজলভ্য মূল্যে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী কিনতে পারবেন।

ফয়সাল ইলেকট্রনিকস ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী এম এ মজিদ বলেন, “দীর্ঘ দিন ধরেই এমন একটি ইলেকট্রনিকস ও ইলেকটিক্যাল পণ্যের শোরুম এখানকার মানুষের দরকার ছিল। আজ সেই চাহিদা পূরণ হল।”