২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে উদ্ধার হলো ‘ভোলা যায় না’ রহস্য

বিজ্ঞাপন বার্তা

Published : 28 Jan 2024, 09:11 PM

Updated : 28 Jan 2024, 09:14 PM

ফেইসবুক টাইমলাইনে হঠাৎ করেই গত কয়েকদিন থেকে চোখে পড়েছিল সোশাল ইনফ্লুয়েন্সারদের একের পর এক অদ্ভুত সব পোস্ট-কী যেন তারা ভুলতে পারছেন না।

এসব পোস্ট নিয়ে নেটিজেনরা আগ্রহী হয়ে উঠছিলেন, নিজেদের মধ্যে বলাবলি করছিলেন ঘটনা কী? সবাই জানতে আগ্রহী ছিলেন কী তারা ভুলতে পারছেন না, কেন তাদের টাইমলাইন জুড়ে ‘ভোলা যায় না।’

প্রশ্ন ছিল অনেক, সরাসরি উত্তরও পাওয়া যাচ্ছিল না। নিয়মিত ফেইসবুক অনুসারীদের মাঝে জমে ছিল প্রশ্নের ‘মেঘ’।

অবশেষে সে রহস্যের উদ্ঘাটন করেছেন তারা নিজেরাই। টাইমলাইনে পোস্ট করেছেন রহস্যের উত্তর।

রুচি বারবিকিউ চানাচুরের দারণ স্বাদ নিয়ে মজাদার ও হিউমার বেসড একটি কমার্শিয়াল প্রচার শুরু করেছে দেশের স্বনামধন্য এফএমসিজি ব্র্যান্ড-স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

এখানে দেখা যায়, ভোলাগামী একটি বাস তার যাত্রা বন্ধ করে দেয় পথের মাঝে, কারণ বাসের ভেতর দুইজন ইয়াং ছেলে ব্যাগ থেকে রুচি বারবিকিউ চানাচুর খেয়ে নিয়েছে! তাতে কী সমস্যা? সমস্যা নেই। রুচি বারবিকিউ চানাচুরের স্বাদ যেহেতু ভোলা যায় না, তাই এই বাস তো ভোলা যাবে না! এমন শব্দের খেলার একটি মজাদার কনসেপ্ট নিয়ে কমার্শিয়ালটি তৈরি হয়েছে।

এ কমার্শিয়ালের প্রচারণার জন্যই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তাদের টাইমলাইনে করলেন মজার এক কাজ। একের পর এক তারা পোস্ট করলেন ‘ভোলা যায় না’ স্ট্যাটাস! নেটিজেনরা মনে করলো কী না কী তারা ভুলতে পারছেন না!

অবশেষে জানা গেল কী তারা ভুলতে পারছেন না, কী ভোলা যায় না। রুচি বারবিকিউ চানাচুরের স্বাদ-এটা ভোলা যায় না।

মজার এই রহস্য উদঘাটন হওয়ার পর বেশ মজাই পেয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এখন কি তারা দেখবেন না কি, রুচি বারবিকিউ চানাচুরের এই স্বাদ কি আসলেই ভোলা যায় না?  

ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।