২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

স্কয়ারের ‘রুচি টোস্ট’ এল বাজারে

জেন জি ও জেন আলফার রুচিতে জায়গা করে নিতে পারে রুচি টোস্ট, বলা হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিজ্ঞপ্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 07:36 PM

Updated : 23 Sep 2026, 07:36 PM

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাজারে নিয়ে এল ‘রুচি টোস্ট’।

বুধবার কোম্পানি কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জেন জি ও জেন আলফার রুচিতে জায়গা করে নিতে পারে রুচি টোস্ট। সেরা উপাদান ও আসল গমের পুষ্টিগুণে তৈরি।

“এর ক্রাঞ্চি টেক্সচার এবং পারফেক্ট টেস্ট একদিকে যেমন পুরনো দিনের পরিচিত স্বাদের কথা মনে করিয়ে দেয়, তেমনই নতুন প্রজন্মের জন্যও টোস্ট খাওয়ার মুহূর্তটাকে উপভোগ্য করে তুলতে পারে।”এম ডব্লিউ/এফএইচ