মিনিস্টার টিভি কিনে কাতারের বিমান টিকিট পেলেন সাভারের অজিফা
‘দেশ কাঁপানো অফার’ উপলক্ষে মিনিস্টারের যে কোনো পণ্য কিনলে গ্রাহক পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড, যা ঘষে পেতে বিভিন্ন পুরস্কার
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মিনিস্টার গ্রুপের ‘দেশ কাঁপানো অফার’ প্রচারাভিযানে মিনিস্টার ব্র্যান্ডের টিভি কিনে কাতার যাওয়ার বিমান টিকিট জিতেছেন সাভারের অজিফা খাতুন।
সোমবার মিনিস্টার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশ কাঁপানো অফারে’ মিনিস্টার ৪৩ ইঞ্চির গুগল ভয়েস কন্ট্রোল টিভি কিনে কাতার ভ্রমণের ‘এয়ার টিকিট’ পেয়েছেন সাভারের হেমায়েতপুরের অজিফা খাতুন। সম্প্রতি সাভারের হেমায়েতপুর থেকে টিভি কিনে এ অফার জিতে নিয়েছেন তিনি।
মিনিস্টার মাইওয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়ে অজিফা বলেন, “ আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি কাতার যাওয়ার এয়ার টিকিট পুরস্কার পেয়েছি! নিজের কাছে পুরো ঘটনাটা স্বপ্নের মতো মনে হচ্ছে।
“এর আগে অনেকে অনেক অফারের কথা বলত কিন্তু বিশ্বাস করিনি। নিজে পেয়ে এখন বিশ্বাস হচ্ছে। ধন্যবাদ মিনিস্টার গ্রুপকে এমন অফারের ব্যবস্থা রাখার জন্য।”
‘দেশ কাঁপানো অফারে’ মিনিস্টারের যে কোনো পণ্য কিনলে গ্রাহক পাচ্ছেন বিশেষ স্ক্র্যাচ কার্ড, যা ঘষে পেতে পারেন কাতার ভ্রমণের এয়ার টিকিট। এছাড়া ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, প্রিয় দলের জার্সিসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার।
এলইডি টিভি, ফ্রিজ, এসিসহ ইলেকট্রনিকস বিভিন্ন পণ্য ক্রয়ে বিশেষ সুবিধাও দিচ্ছে মিনিস্টার গ্রুপ। সহজ কিস্তিতে ও অনলাইন পেমেন্টের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে যে কোনো পণ্য। আছে ‘পুরোনো দিলে নতুন মেলে’ অফার। যে কোনো পুরোনো এসি বদলে মিনিস্টারের এসি নিলে গ্রাহক পাচ্ছেন ৩০ শতাংশ মূল্যছাড়!
