যুক্তরাজ্যে স্যানিটারি ফিটিং রপ্তানি করছে আরএফএল
এর বাইরে ভারত, নেপাল, ব্রুনেই, সামোয়া, ঘানাসহ কয়েকটি দেশে এ পণ্য রপ্তানি হচ্ছে।
যুক্তরাজ্যে পিভিসি স্যানিটারি ফিটিং রপ্তানি শুরু করার কথা জানিয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আরএফএল।
সোমবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএলের কারখানা থেকে গত বুধবার প্রথম চালান যুক্তরাজ্যে পাঠানো হয়।
এর বাইরে ভারত, নেপাল, ব্রুনেই, সামোয়া, ঘানাসহ কয়েকটি দেশে বর্তমানে আরএফএল পাইপ এবং ফিটিং রপ্তানি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, “অতীতে বাংলাদেশে যেসব পাইপ এবং ফিটিং ব্যবহার করা হতো, তার প্রায় ৯০ ভাগই চীন, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হতো।
“কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। এখন সবই স্থানীয়ভাবে তৈরি করা হচ্ছে, আর এতে নেতৃত্ব দিচ্ছে আরএফএল। আমাদের লক্ষ্য এর মাধ্যমে দেশের রপ্তানি আয় বাড়ানো।”
