২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার পেল আইবিসিএমএল

বিএসইসি ২০২১ সাল এ পুরস্কার দিয়ে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 07:56 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

পুঁজিবাজারে অবদানের স্বীকৃতি হিসেবে মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে ‘স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী-২০২৩’ পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)। 

বুধবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে আইবিসিএমএলের প্রধান সমন্বয়ক জে কিউ এম হাবিবুল্লাহ এ পুরস্কার নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএসইসি ২০২১ সাল থেকে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ দিয়ে আসছে। এবার তৃতীয়বারের মতো সেই পুরস্কার দিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।