৭.৩% প্রবৃদ্ধি অর্জন অসম্ভব: মির্জ্জা আজিজ
প্রস্তাবিত বাজেটে বাস্তবতার অভাব আছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “সামগ্রিকভাবে বাজেটে বাস্তবতার অভাব দেখতে পাচ্ছি। কারণ জিডিপি প্রবৃদ্ধির হার যে ৭ দশমিক ৩ শতাংশ ধরা হয়েছে, তা অর্জন অসম্ভব। আমি ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রবৃদ্ধি অর্জিত হবে না।”
তিনি বলেন, “বাজেটের আকার যা ধরা হয়েছে, তার হয়ত কিছু যুক্তি আছে। কিন্তু অর্থায়নের যে প্রধান দুটো উৎস কর রাজস্ব ও বৈদেশিক সহায়তা, সেক্ষেত্রেও ঘাটতি থাকবে।”
ফাইল ছবি
“সবমিলিয়ে এক কথায় বলবো বাজেটে বাস্তবতার অভাব রয়েছে,” বলেন তিনি।
