২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেনশনার সঞ্চয়পত্রে করমুক্ত সুবিধা 

পেনশনার সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে অর্জিত মুনাফা থেকে কোনো কর কাটা হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে একই সুবিধা দেয়া হয়েছে আগামী ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জীবন-যাত্রার মান উন্নয়নে এই বিশেষ সুবিধা দিয়েছেন।

তিনি বাজেট বক্তৃতায় বলেছেন, “কিছু কিছু ক্ষেত্রে জনগণের সুবিধার্থে কর রেয়াতি প্রদান করা হয়েছে। পেনশনারধারী ব্যক্তিদের অবসরোত্তর জীবন এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী ওয়েজ আর্নারদের অবদানের বিষয়টি বিবেচনা করে বিশেষ সুবিধা প্রদান করা প্রয়োজন বলে আমি মনে করি।

“আর এ লক্ষ্যে পেনশনার সঞ্চয়পত্র এবং ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ক্রয়ে ৫ লাখ টাকা পর্য‌্যন্ত বিনিয়োগ হতে অর্জিত সুদ আয়করমুক্ত রাখার প্রস্তাব করছি।”