২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাউজফুল: বড় পর্দার নায়কের ছোট পর্দার বিলবোর্ড

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 29 Sep 2011, 10:12 AM

Updated : 24 Jun 2022, 12:31 AM

মাছরাঙা চ্যানেলে চিত্রনায়ক আলমগীরের উপস্থাপনায় শুরু হয়েছে হাউজফুল। একটাই পর্ব দেখেছি। ওটা প্রথম পর্ব হতে পারে। উপস্থাপককে বার কয়েক রিয়েলিটি শো বলতে শুনলাম। দেখে যদিও চলচ্চিত্র বিষয়ক কুইজ শো টাইপ মনে হয়েছে। সেলিব্রিটি বিচারক ছিলেন চিত্রনায়িকা দিতি। রিয়েলিটি শো বলতে যেমনটা দেখে আসছি, তার সাথে এই কুইজশো কতটা রিয়েলিটি শো হিসেবে মানানসই তা নিশ্চিত নই। চিত্রনায়ক আলমগীর যথেস্ট স্মার্টলি উপস্থাপনা করছেন, তবু পুরো অনুষ্ঠানটা দর্শক ধরে রাখার মত হবে কিনা সন্দেহ। সালমান, অভিতাভ এর মত আরো অসংখ্য বড় বড় চলচ্চিত্র শিল্পীদের অবলীলায় হিন্দি টিভি চ্যানেলগুলোয় তথা ছোট পর্দায় আগমণের পর আমাদের দেশের বড় পর্দার নায়ক-নায়িকারা ছোট পর্দায় আসতে আর বিব্রত করছেন না, এটা অবশ্য ইতিবাচক।

যা হোক, প্রতি শুক্র ও শনিবার, রাত ন'টায় মাছরাঙা চ্যানেলে চিত্রনায়ক আলমগীরের উপস্থাপনায় হাউজফুল দেখেছেন? কেমন লাগছে এই রিয়েলিটি শো (!!!)?

ছবিটি মহাখালী ফ্লাইওভার থেকে ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখ বেলা ১১:১৫ টার আশেপাশে তোলা। মোবাইল ফটোগ্রাফি।