২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার অমর একুশে পালন

জুয়েল ইউএসএ

Published : 25 Feb 2017, 04:06 PM

Updated : 23 Jun 2022, 11:19 PM

বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা ইনক নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে গত একুশে ফেব্রুয়ারী। বগুড়া সমিতির সদস্য সহ বিপুল সংখ্যক বগুড়াবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং একই সাথে সংগঠনের সাবেক সহ-সভাপতি মরহুম গোলাম এস রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।