২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যের গুলশান পার্কের সুনসান একলা ছবি

নুরুন্নাহার শিরীন

Published : 17 Sep 2014, 01:47 AM

Updated : 23 Jun 2022, 11:50 PM

সেদিন হঠাৎ বাড়ির কাছাকাছি দোকান হতে ফেরার পথে সন্ধের গুলশান পার্কের সুনসান একলা ছমছমে দৃশ্যটি মোবাইলে ধারণ করি। বিজন পথে ছবিটি তোলার সময় ভয় হচ্ছিলো এমন যে নিজের ছায়াটিও যেন বা নিজের না। ভূতুড়ে একলা অন্যরকম বড়ো। যেন বা অই কোথাও কেউ নেই পথের মাঝে অচিনপুর আমাকে ডাকছে  –

আয়-আয় করেই ধেয়ে আসছে ভূতুড়ে অচিনপুর!
ভাদ্র। ১৪২১ বঙ্গাব্দ।
ঢাকা। বাংলাদেশ।