২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলুব্দিতে ফাঁসির দাবি- ব্যাট হাতে পেটাতে প্রস্তুত ওরা

নীলকণ্ঠ জয়

Published : 08 Feb 2013, 10:30 PM

Updated : 25 Jun 2022, 10:59 PM

আলুন্দি গ্রামে আজ ফাঁসির দাবিতে ব্লগাররা গ্রামবাসির সাথে একাত্মতা ঘোষণা করল ব্লগ-বিডিনিউজ২৪ডটকমের ব্লগাররা।বয়স্কদের সাথে হাজির হয়েছিল চতুন প্রজন্মের শিশুরাও।প্রশ্ন করেছিলাম,"আগামী দিন কারা দেশ চালাবে?"
ওরা একদমই ভূল করল না। একসাথে বলল,"আমরা।"
আবার প্রশ্ন করলাম,"তোমাদের দেশে কি রাজাকার থাকবে?"
ওরা আকাশ -বাতাস প্রকম্পিত করে বলল"না! না! না!"
আবার প্রশ্ন করলাম,"তাহলে কিভাবে তাদের বিচার করবে?"
ওরা একেকজন একেক দাবি জানাল,"আগুনে পুড়াব,জ্যান্ত কবর দিব,ফাঁসিতে লটকাব ইত্যাদি ইত্যাদি…"
চেয়ে দেখি কেঊ জুতা হাতে,কেউ বাশ হাতে নিয়ে প্রস্তুতি নিল,দুজন বাংলার বাঘের হাতে ছিল ব্যাট ।ব্যাট দিয়েই রাজাকার পেটাতে এসেছে ওরা।বড়দের সাথে এই প্রজন্মও চিতকার করল
"ফাঁসি,ফাঁসি,ফাঁসি চাই।রাজাকারের ফাঁসি চাই।"
সাবাশ বাংলার বাঘেরা।সাবাশ।