২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলুব্দি গ্রামবাসীর কাছে লজ্জিত জাতি: চাই কসাই মোল্লার ফাঁসি

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 08 Feb 2013, 08:25 PM

Updated : 23 Jun 2022, 11:54 PM

কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের প্রতিবাদে, এবং ফাঁসির দাবিতে ব্লগাররা ছুটে গিয়েছিল পল্লবীর আলুব্দি গ্রামে। এই গ্রামেই হত্যাকাণ্ড ঘটেছিল ১৯৭১ সাথে। গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছিল। মানুষ গুলি করে কূয়ায় ফেলে দেয়া হয়েছিল। ব্লগাররা আলুব্দি গ্রামবাসীর কাছে লজ্জিত এমন একটি অপ্রত্যাশিত রায়ে। ব্লগাররা গ্রামবাসীর সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেছিল- ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই।