২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের গ্রামের সবার পরিবারের সদস্য “ভরসা মন্ডল”

আশরাফুজ্জামান আশরাফ

Published : 24 Nov 2012, 03:11 PM

Updated : 23 Jun 2022, 11:59 PM

নাম: ভরসা মন্ডল
বয়স: ৮০ বছর
পিতা: মৃত গয়েস মন্ডল
গ্রাম: আকবপুর
ডাকঘর: ফকির হাট
উপজেলা: মিঠাপুকুর
জেলা: রংপুর

ভরসা মন্ডল, তার কোন স্ত্রী ও সন্তান নেই। সে অন্যের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করত। এখন কাজ করা তো দুরের কথা বয়সের ভারে নিজেই ঠিকভাবে চলতে পারেনা। সে দৈনিক একবেলার বেশি খাবার জোগাড় করতে পারতো না, অনেক সময় অনাহারে থাকতে হতো। তাকে নিয়ে আমাদের পাড়ার মিটিং-এ সিদ্ধাত হয়, সে সবার বাড়ীতে একদিন করে খাবে এবং তার চিকাৎসার খরচ সবাই মিলে বহন করবে। আমাদের বাড়ীতে প্রতি মাসে একবার করে এই অতিথি আসে, সেদিন মনে হয় আমার নানা বাড়ীতে এসেছে।