১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আজ বিমানেশ চন্দ্র বিশ্বাসের একক জলরং চিত্র প্রদর্শনীর উদ্বোধন

এম এ জোবায়ের

Published : 19 Sep 2011, 11:21 AM

Updated : 25 Jun 2022, 11:05 PM

আজ (২০শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস-এ বিমানেশ চন্দ্র বিশ্বাসের একক জলরং চিত্র প্রদর্শনীর উদ্বোধন হবে। বিষয়: গ্রামীণ প্রকৃতি। প্রদর্শনী প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্পী হাশেম খান ও স্থপতি সামসুল ওয়ারেস।

বিমানেশ ছোটবেলাতেই বরেণ্য শিল্পী সুলতানের সংস্পর্শে আসেন এবং শিল্পী সুলতানের কাছেই তার আঁকা আঁকিতে হাতে খড়ি হয়। বিমানেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফাইন আর্টস থেকে ১৯৮০ সালে বিএফএ ডিগ্রী প্রাপ্ত এবং ইনস্টিটিউট ফাইন আর্টস, খুলনার একজন শিক্ষক।

প্রদর্শনীতে আসার জন্য আপনাদের সাদর আমন্ত্রন জানাচ্ছি।

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, বেঙ্গল শিল্পালয়।
বাড়ি ৪২ (নুতন)/ ২৭৫এফ (পুরাতন)
সড়ক ১৬ (নুতন)/ ২৭ (পুরাতন)
ধানমন্ডি, ঢাকা।
ফোন: ৮১২৩১১৫, ৯১১৩১১৫