০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল ‘ইউনিক’

আমিনুর রহমান হৃদয়

Published : 01 Sep 2017, 06:15 PM

Updated : 23 Jun 2022, 11:15 PM

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরীব ও দুস্থ মানুষদের মাঝে আটা, সুজি ও চিনি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন 'ইউনিক' এর উদ্যোগে ঈদ উপলক্ষে ১২০জন দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মো: শাহজালাল বাবু, সভাপতি দিলীপ শর্মা, সহ সভাপতি নাহিদ ফরহাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।