পাকিস্তান যাচ্ছেন না প্রধানমন্ত্রী… মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ
ডি-এইট সম্লেলনে যাচ্ছেন না আমাদের প্রধানমন্ত্রী। আমি জানিনা এতে আমাদের কতটুকু ক্ষতি হবে, তবে এটি একটি সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি, যদিও আওয়ামিলীগ বা শেখ হাসিনা কাওকেই আমার তেমন ভাল লাগে না। আজ-কাল এমনিতেই সরকার অনেক বেকায়দায় আছে তার উপর যদি মাননীয় প্রধানমন্ত্রী পাকিস্তান যেতেন তাহলে অনেক সমালোনায় পড়তেন। তবে তিনি না গেলেও তার প্রতিনিধি হিসাবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যাচ্ছেন এবং তিনিই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আমার মনে হয় এতে সাপ ও মরল লাঠি ও ভাঙ্গলো না……ধন্যবাদ
