১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সহকারী শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ

সেদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চাকরিপ্রত্যাশীদের লিখিত পরীক্ষা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2024, 10:59 PM

Updated : 06 Mar 2024, 10:59 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ২৯ মার্চ।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

তিনি বলেন, “২৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চাকরিপ্রত্যাশীদের লিখিত পরীক্ষা হবে।”

গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়।

প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এরপর মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ২ হাজার ৪৯৭ জন নির্বাচিত হন।