১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা ১৫ রোজা পর্যন্ত

স্কুল চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা ১৫ রোজা পর্যন্ত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2023, 07:54 PM

Updated : 23 Mar 2023, 07:54 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার ১৫ রোজা পর্যন্ত ৯ দিন পাঠদান হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোজায় সব ধরনের সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সেখানে উপস্থিত ছিলেন।

এবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করে সরকার।