২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে উত্ত্যক্তকারীর কারাদণ্ড

পিরোজপুর পৌরসভার কুমারখালীতে ছয় বছরের এক শিশুকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

পিরোজপুর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর পৌরসভার কুমারখালীতে ছয় বছরের এক শিশুকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নূরুল হাফিজ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. মাসুদুর রহমান (২৩) জেলা কালেক্টর মসজিদের মুয়াজ্জিন। তিনি কুমারখালী মাদ্রাসার আলীম শ্রেণীর ছাত্র। দুপুরেই মাসুদকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান নূরুল হাফিজ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিরোজপুর হাকিম আদালতের হাবিলদার গোলাম রহমানের মেয়েকে বাসায় আরবী পড়ানোর সময় মাসুদুর উত্ত্যক্ত করে। এ সময় মেয়েটির মা তা দেখে ভ্রাম্যমান আদালতে খবর দেন। এরপর ওই বাসা থেকে মাসুদুরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মাসুদুর দোষ স্বীকার করেছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৭৪০ ঘ.