সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
২৮ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে এক সপ্তাহ পর সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তাকে বহনকারী বিমানের ভিভিআইপি ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাসস জানিয়েছে।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি গত ২৮ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।
