২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

থার্ড টার্মিনাল: কার্যক্রম পরিচালনায় চুক্তি অনুমোদন

আপাতত দুটি আগমনী ফ্লাইট ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 06:28 PM

Updated : 23 Nov 2026, 06:28 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড বা তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে এর কার্যক্রম পরিচালনার জন্য করা চুক্তিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সায় মিলেছে।

সোমবার কমিটির বৈঠকে এ চুক্তির নীতিগত অনুমোদন মেলার তথ্য দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আপাতত চার ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনাল চালু করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হওয়ার কথা রয়েছে।

আপাতত দুটি আগমনী ফ্লাইট ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

গেল ১৪ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে এক সভার পরে এ তথ্য দিয়েছিল সংস্থাটি।

সভায় টার্মিনাল চালুর লক্ষ্যে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু করা, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।

এর দুদিনের মাথায় চুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন মিলল।

আগের খবর:

চার ফ্লাইটে আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল