২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের শিক্ষক নাসির উদ্দিনকে অপসারণ অবৈধ ঘোষণা

গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগে তাকে চাকরিচ্যুত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জগন্নাথের শিক্ষক নাসির উদ্দিনকে অপসারণ অবৈধ ঘোষণা

সুপ্রিম কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 06:04 PM

Updated : 17 Aug 2023, 06:04 PM

গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের অপসারণ অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই রায় দেয়।

আদালতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও তানজীব উল আলম। নাসির উদ্দিনের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক ও এম মঞ্জুর আলম।

নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগ ওঠার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২০১৮ সালের ২৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক জানান, সেই অপসারণ আদেশ পেয়ে নাসির উদ্দিন হাই কোর্টে যান। ২০১৯ সালের অগাস্টে হাই কোর্ট রুল জারি করে। বৃহস্পতিবার সেই রুলের চূড়ান্ত রায় ঘোষণা করা হল।