রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পুলিশ বলছে, ওই মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল, তার মধ্যে মোবাইল ফোন লাগানো ছিল।
ঢাকার মতিঝিলের রাস্তায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
প্রতাপ রেমা রামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বাসা ফার্মগেইট এলাকায়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি দুর্ঘটনায় পড়েন।
মতিঝিল থানার এসআই ইয়াকুব আলী বলেন, মতিঝিলের ২৪ তলা ভবনের বিপরীতে ওয়ালটন মোড়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান প্রতাপ রেমা।
“প্রতাপের মাথায় হেলমেট ছিল, তার মধ্যে মোবাইল ফোন লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, সে সময়ে হয়ত তিনি ফোনে কথা বলছিলেন।”
ওই রাস্তার সিসি ক্যামেরার ভিডিও দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান এসআই ইয়াকুব।
