২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 07:04 PM

Updated : 15 Aug 2022, 07:08 PM

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সোমবার জাতীয় শোক দিবসে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যাংকের পরিচালক মোঃ জয়নাল আবেদীন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা পুস্পস্তবক অর্পণ করেন।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও মুহাম্মদ শাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।