২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী ও সন্তান আহত

পুলিশ বলছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় বাবু, তার স্ত্রী ও ছেলে আহত হন।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী ও সন্তান আহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 10:51 AM

Updated : 12 Oct 2022, 10:51 AM

ঢাকার খিলক্ষেত বিশ্বরোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার স্ত্রী ও শিশু সন্তান।

পুলিশ বলছে, নিহত মো. বাবুর বয়স ২৭ বছর, বাড়ি ময়মনসিংহে। তার পেশা ও বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

খিলক্ষেত থানার এসআই মনজুরুল হাবিব জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে খিলক্ষেত এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় বাবু, তার স্ত্রী সুমি ও ছেলে শুভ আহত হন।

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে রাত ১টার দিকে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এসআই মনজুরুল হাবিব বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও দেখে দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।