অবরোধে পোস্তগোলায় বাসে আগুন
শনিবার রাত থেকে এ পর্যন্ত রাজধানীতে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপির ডাকা অবরোধের দুপুরে রাজধানীর পোস্তগোলায় একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার বিকাল পৌনে ৩টার দিক পোস্তগোলার সালাউদ্দিন পাম্পের পাশে রাইদা পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান।
তিনি বলেন, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হননি।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের মত কর্মসূচিতে রয়েছে বিএনপি। রোববার চলছে তাদের দ্বাদশ দফার অবরোধ কর্মসূচি।
শনিবার রাত থেকে এ পর্যন্ত রাজধানীতে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত দুই মাস ধরে চলা এসব কর্মসূচিতে বাস-ট্রাক-ট্রেনসহ বিভিন্ন ধরনের যানবাহন ও স্থাপনায় অগ্নিনাশকতা হয়েছে।
