২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ী থেকে ৫ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

বেশ কিছুদিন ধরে তারা ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের চাকু দেখিয়ে ছিনতাই করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 08:25 AM

Updated : 28 Oct 2023, 03:53 PM

ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যাত্রাবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তারের খবর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-১০।

তারা হলেন- সাগর হোসেন (১৯), মো. আমিনুল ইসলাম (১৯), মো. আরিফ (৩৫), মো. আতাউর রহমান (৩২), ও মো. জুয়েল (২৯)।

বেশ কিছুদিন ধরে তারা ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের চাকু দেখিয়ে ছিনতাই করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)