২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত

গণভবনে আয়োজিত ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2022, 05:18 PM

Updated : 10 Aug 2022, 05:18 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার গণভবনে এ সভা হয় বলে সরকারপ্রধানের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন, সাব কমিটির প্রতিবেদন পেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ট্রাস্টের সদস্য শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নুর-ই-আলম চৌধুরী, শেখ হেলাল উদ্দীন, ফরিদা শেখ, অ্যাডভোকেট আনিসুল হক, শাহানা ইয়াসমিন শম্পা, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক ও রবিউল হাসান অভি উপস্থিত ছিলেন সভায়।

এ ছাড়া ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান ও ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।