২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়াম ও বনশিল্প উন্নয়ন করপোরেশনের শীর্ষ পদে রদবদল

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন আরও এক বছর একই পদে থাকছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 09:18 PM

Updated : 12 Jun 2023, 09:18 PM

নতুন মহাপরিচালক পেয়েছে বিয়াম ফাউন্ডেশন; বনশিল্প উন্নয়ন করপোরেশন পেয়েছে নতুন চেয়ারম্যান।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলকে প্রেষণে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক নূরুন্নাহার চৌধুরীকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মুসরাত মেহজাবীনকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। 

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিতে নিয়োজিত সাংবাদিক রঞ্জন সেনকে আরও এক বছরের জন্য একই পদে রেখেছে সরকার। ১৩ জুন বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের একান্ত সচিব কবীর আহমদকে দুই বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। তার ভোগ না করা পিআরএল এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিত করে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।