২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

স্থগিত সব পরীক্ষার নতুন সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 05:58 PM

Updated : 24 Oct 2022, 05:58 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, তা ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত করা হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। 

সেখানে বলা হয়েছে, মঙ্গলবার ছাড়া অন্যান্য দিনের পরীক্ষার সূচি অপরিবর্তিত রয়েছে। স্থগিত সব পরীক্ষার নতুন সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

আবহাওয়া অফিস বলছে, সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোরের দিকে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখতে বলেছে আবহাওয়া অফিস।