২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ তুলেছে পুলিশ।

মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

সায়লা ফারজানা ও মনিরুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 09:28 AM

Updated : 29 Nov 2026, 09:34 AM

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং শ্যালক ফাহিম ও মামুনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার ভোরে তাদের রাজধানী থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীলতা করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচ থেকে আটক করা হয়। বাকি দুজনকে ধরা হয় মিরপুর পনেরোর বিজয় রাকিন সিটি থেকে।

সায়লা ফারজানার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে বলে জানান ডিএমপির ডিবি প্রধান শফিকুল।

দুর্নীতির তদন্ত চলার মধ্যে গত মাসে সাবেক অতিরিক্ত আিইজি পুলিশের মনিরুল ইসলাম, তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। এসব হিসাবে তাদের নামে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে।

আরও যে দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে তারা হলেন—মনিরুলের শ্যালক ব্যবসায়ী রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খান টুম্পা।