২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ কারণে সাঈদ খোকনকে আরও ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

জিজ্ঞাসাবাদে সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া তথ্যের যাচাই বাছাই করতে চান মামলার তদন্ত কর্মকর্তা।

পাঁচ কারণে সাঈদ খোকনকে আরও ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

ফাইর ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 12:43 PM

Updated : 24 Nov 2026, 12:42 PM

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডে চায় গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক মঙ্গলবার পাঁচ কারণ দেখিয়ে এ আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।”

ফের রিমান্ডে পেতে ৫ কারণ:

• সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া তথ্যের যাচাই বাছাই করা।

• আসামির শনাক্ত মতে অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা।

• মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের অবস্থান শনাক্ত করা।

• মামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার।

• মামলার মূল রহস্য ও মূল পরিকল্পনাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তার।

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে গেল ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে ডিবি পুলিশের হাতে তুলে দেয় এসআরবি। ওইদিনই তার সাত দিনের রিমান্ডের আদেশ হয়।

জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম ছিল।

মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম ছিল।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসি মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে খোকন ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসি মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে খোকন ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

পুরনো খবর:

কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো জুলাইয়ের হত্যা মামলায়
কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে