মধ্যরাতে কভার্ড ভ্যানের চাপায় নিহত ২
পুলিশ জানিয়েছে, ধানমণ্ডি ২৭ নম্বরের দিক থেকে আসা কভার্ড ভ্যানটি একটি রিকশাকে চাপা দিয়ে রাসেল স্কয়ার পুলিশ বক্সে ঢুকে যায়।
রাজধানীর ধানমণ্ডিতে মধ্যরাতে কভার্ড ভ্যানের চাপায় দুই রিকশা আরোহীর প্রাণ গেছে।
মঙ্গলবার রাত ১২টার পর রাসেল স্কয়ারে এ দুর্ঘটনা ঘটে বলে কলাবাগান থানার এস আই নজরুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ধানমণ্ডি ২৭ নম্বরের দিক থেকে আসা কভার্ড ভ্যানটি একটি রিকশাকে চাপা দিয়ে রাসেল স্কয়ার পুলিশ বক্সে ঢুকে যায়।
তাতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং আরও দুজন আহত হন জানিয়ে কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে দুজন মারা গেছেন, তারা রিকশার আরোহী ছিলেন বলে ধারণা করছি।”
তিনি জানান, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এবং কভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
