২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীর যুবলীগ নেতা ওয়াসিম গ্রেপ্তার

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।

পল্লবীর যুবলীগ নেতা ওয়াসিম গ্রেপ্তার
শেখ মোহাম্মদ ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 04:19 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢাকার মিরপুরে ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শেখ মোহাম্মদ ওয়াসিম নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক বার্তায় জানানো হয়েছে।

ওয়াসিম পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

গত ৪ অগাস্ট মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন ইমন। এসময় আন্দোলনকারীদের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুলিতে গুরুতর আহত ইমনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইমনের মা গত ২৭ অগাস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।

ডিএমপি জানিয়েছে, গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।