২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার নেই, ত্রাণের তালিকায় নামও নেই ঘূর্ণিদুর্গত সচ্ছল কৃষকদের

বরগুনা সদর উপজেলার সোনাখালী গ্রামের হযরত আলী হাওলাদার (৭০) বরগুনা প্রেসক্লাবে এসেছিলেন, এক বোতল বিষ নিতে। গায়ে তার ভাল পোশাক থাকলেও মুখ খানা শুকনো। গায়ের পাঞ্জাবীটা তুলে ধরে পিঠের সঙ্গে প্রায় লেগে যাওয়া পেটটা দেখিয়ে অঝোরে কাঁদতে লাগলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

বরগুনা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার সোনাখালী গ্রামের হযরত আলী হাওলাদার (৭০) বরগুনা প্রেসক্লাবে এসেছিলেন, এক বোতল বিষ নিতে। গায়ে তার ভাল পোশাক থাকলেও মুখ খানা শুকনো। গায়ের পাঞ্জাবীটা তুলে ধরে পিঠের সঙ্গে প্রায় লেগে যাওয়া পেটটা দেখিয়ে অঝোরে কাঁদতে লাগলেন। তিনি বলেন, "মুই খয়রাতি না, মোর তিন কানি জাগা আছে। ২১ শা বোন্দ দোতালা টিনের ঘর আছিলো। বইন্যায় (ঘূর্ণিঝড়ে) ঘর ভাইঙ্গা-চুইর‌্যা মালামালসহ ডোবায় হালাইয়া দেছে। মোর ঘরে খাওন নাই। বড় মাইয়া নাতি না খাইয়া আছে। কেউ মোরে সাহায্য দেয় না। আমনেরা এক বোতল বিষ দ্যান, খাইয়া মইর‌্যা যামু। ক্ষিদার জ্বালা আর সহ্য অয়না।" হযরত আলীর মত বরগুনার দুই লাখ কৃষক পরিবারের জমি আছে, কিন্তু ফসল নেই। বাড়ি আছে, ঘর নেই। সম্পদও আছে কিন্তু খাবার নেই। ত্রাণের তালিকা নামও নেই। নেই হাত পেতে খাবার চাইবার মত মানসিক অবস্থা। ঘূর্ণিঝড় সিডর সবই লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। এসব পরিবারের প্রায় সাত লাখ মানুষ অর্ধাহারে-অনাহারে থেকে থেকে আর সইতে পারছেন না। তাদের অনেকে জমি বিক্রির চেষ্টা করছেন। দুইএকজন দুঃখে ক্ষোভে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। এ অবস্থা কেন- জানতে চাইলে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবি আব্দুল্লাহ বাচ্চু খান জানান, ঘূর্ণিঝড়ে পরে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যদের মাধ্যমে অধিক ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে গরীব বা অসচ্ছলদের তালিকা তৈরি করে ত্রাণ দেওয়া হচ্ছে। ফলে মধ্যবিত্ত, নিু মধ্যবিত্ত ও প্রান্তিক কৃষক পরিবারগুলো বাদ পড়ে গেছে। দিন যতই যাচ্ছে কৃষক পরিবারের অভাব ততই বাড়ছে। বাড়ির ফল-মুল, গাছ বিক্রি করে প্রাথমিকভাবে তারা খাদ্য চাহিদা মিটিয়েছেন। এখন জমি বিক্রি করা ছাড়া তাদের আর কোন উপায় নেই। বরগুনা জেলা কৃষি স