১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

এক্সপ্রেসওয়ের রড পড়ে এফোঁড়-ওফোঁড় মাথা, কিশোরের মৃত্যু

মাথায় রড গাঁথা অবস্থাতেই ওই কিশোরকে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি।

এক্সপ্রেসওয়ের রড পড়ে এফোঁড়-ওফোঁড় মাথা, কিশোরের মৃত্যু

নিহত কিশোরের পরিচয় জানা যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2023, 02:16 PM

Updated : 29 May 2023, 02:16 PM

ঢাকার মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়া রড মাথায় ঢুকে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মহাখালীতে ব্রিটিশ আমেরিক্যান টোব্যাকোর সামনে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

ওই কিশোরের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ১২ বছর বলে জানিয়েছেন তাকে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী।

আব্দুল কাদের ইমন নামের ওই ব্যক্তি জানান, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে আসা একটি রডটি ওই কিশোরের মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি।

এক ফুটেরও বেশি লম্বা রড মাথায় গাঁথা অবস্থাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।

তিনি বলেন, “হাসপাতালে আনার পরও সে বেঁচে ছিল। চিকিৎসকেরা জরুরি ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সে মারা যায়।”