১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নসরুল হামিদ বিপু ও স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দের আদেশ

এ দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

নসরুল হামিদ বিপু ও স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দের আদেশ
নসরুল হামিদ বিপু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 01:52 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুদকের তিন আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে বলেছেন তদন্ত কর্মকর্তা।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ডিসেম্বরে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে বিপুর বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া তার ছেলে জারিফ হামিদ ও স্ত্রী সীমা হামিদের নামেও দুদক আলাদা মামলা করে। সেসব মামলায় আসামি হিসেবে নসরুল হামিদ বিপুর নাম রয়েছে।

এরপর ২০২৫ সালের জানুয়ারিতে বিপু ও তার স্ত্রী সীমার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।