২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ১১ বিচারপতির সাক্ষাৎ

হাই কোর্ট বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ১১ বিচারপতির সাক্ষাৎ

হাই কোর্ট বিভাগের নতুন বিচারকরা সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 09:40 PM

Updated : 05 Sep 2022, 09:40 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১১জন বিচারপতি।

সোমবার সন্ধ্যায় তারা বঙ্গভবনে যান বল জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বলেন, “হাই কোর্ট বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য নতুন বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলে আশা প্রকাশ করেছেন আবদুল হামিদ।

“বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে, রাষ্ট্রপতি জনপ্রত্যাশা পূরণে বিচার কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।”

রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

গত ৩১ জুলাই বিচারপতি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ শওকত উল্লাহ চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আমিনুল ইসলাম, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এস এম মাসুদ হোসেন দোলন এবং এ কে এম রবিউল হাসান।