১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবদুল হাই শিকদারের ১০ হাজার বই সংরক্ষণ করা হচ্ছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বইগুলো সংরক্ষণ করা হবে।

আবদুল হাই শিকদারের ১০ হাজার বই সংরক্ষণ করা হচ্ছে
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে আবদুল হাই শিকদার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকত আলীর বৈঠক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 01:44 AM

Updated : 11 Sep 2026, 03:37 PM

কবি ও ছড়াকার আবদুল হাই শিকদারের সংগ্রহে থাকা প্রায় ১০ হাজার বই সংরক্ষণ করা হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে।

সেখানে তার নামে আলাদা কর্নার কিংবা পৃথক স্থানে বইগুলো রাখা হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এদিন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে আবদুল হাই শিকদার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকত আলীর বৈঠকে এ সিদ্ধান্ত হওয়ার কথা বলছে ইউজিসি।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, “এটি শুধু একজন ব্যক্তির বইয়ের সংগ্রহ নয়, দেশের জ্ঞান ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ সম্পদ। যথাযথ সংরক্ষণ, তালিকাভুক্তকরণ এবং পর্যায়ক্রমে ডিজিটাল আর্কাইভ তৈরির মাধ্যমে বইগুলো ভবিষ্যৎ প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।”